Blog

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

    > বিশ্ব > চীন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রীআমার দেশ অনলাইন

    ছবি: সংগৃহীত।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই।

    সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, যুদ্ধবিরতি নষ্ট করে বা সংঘাত বাড়ায় এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘স্পষ্টভাবে অবস্থান’ নিতে হবে।

    চীনের পররাষ্ট্রমন্ত্রীর মতে, নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানোর পাশাপাশি ‘কঠিন প্রচেষ্টায় অর্জিত যুদ্ধবিরতির গতি’ ধরে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

    তিনি জানান, সংকট সমাধানে পাকিস্তান বড় ভূমিকা রাখলে চীন তা স্বাগত জানাবে। একই সঙ্গে বেইজিংও এ সংঘাত নিরসনে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে।

  • ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্য

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্য

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্য

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্যআমার দেশ অনলাইন

    ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক জেফরি ফেল্টম্যান।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফেল্টম্যান বলেন, ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশি উদ্বিগ্ন।

    তার ভাষায়, “যুক্তরাষ্ট্রের তুলনায় ইসরাইলিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক বেশি চিন্তিত।” তিনি ব্যাখ্যা করেন, ইরানকে ঘিরে সামরিক কৌশল নির্ধারণে এই ইস্যুটি দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতভেদের জায়গা তৈরি করেছে।

  • চলমান সংকটে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

    চলমান সংকটে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

    চলমান সংকটে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

    > জাতীয় চলমান সংকটে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানস্টাফ রিপোর্টার

    দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।

    এসময় লিখিত বক্তব্যে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন- নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর বিদ্যুৎ দীর্ঘমেয়াদে সবচেয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান হলেও এ খাতটি প্রয়োজনীয় নীতিগত সহায়তা পাচ্ছে না।

    বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি আমদানিতে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক ও কর আরোপ রয়েছে, যা বিনিয়োগে বড় বাধা সৃষ্টি করছে। অথচ প্রচলিত জ্বালানি খাত বিভিন্ন পর্যায়ে ভর্তুকি ও নীতিগত সুবিধা পাচ্ছে, যা একটি নীতিগত বৈষম্য তৈরি করেছে।

  • জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

    জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

    জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

    প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৬: ১৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮: ২৭

    জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে বিনা বাক্যব্যয়ে এবং বিনা তর্কে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, এটাই জনগণের অভিপ্রায়। জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন।

    সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

  • পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রী

    পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রী

    পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রী

    > বিশ্ব > আমেরিকা পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রীআমার দেশ অনলাইন

    পোপ লিও চতুর্দশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের বৈদেশিক ও অভিবাসন নীতির সমালোচনা করায় গতকাল রোববার রাতে পোপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। এই ঘটনায় ইতালিজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ট্রাম্পের কড়া সমালোচনা করে মেলোনি বলেন, পোপের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ‘অগ্রহণযোগ্য’। পোপ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে শান্তির কথা বলবেন এবং যুদ্ধের নিন্দা জানাবেন—এটাই স্বাভাবিক।

    রাজনৈতিকভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনি। ২০২৫ সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ফলে মেলোনির মতো একজন মিত্রের পক্ষ থেকে ট্রাম্পকে এমন প্রকাশ্য ভর্ৎসনা করার ঘটনাকে অত্যন্ত বিরল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • নৌ অবরোধের পক্ষে ভ্যান্স, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতির’ দাবি

    নৌ অবরোধের পক্ষে ভ্যান্স, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতির’ দাবি

    নৌ অবরোধের পক্ষে ভ্যান্স, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতির’ দাবি

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য নৌ অবরোধের পক্ষে ভ্যান্স, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতির’ দাবিআমার দেশ অনলাইন

    যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের জাহাজ চলাচলে বাধা দেওয়ার মার্কিন সিদ্ধান্তের পক্ষেও জোরালো যুক্তি তুলে ধরেছেন।

    মার্কিন সংবাদমাধ্যমফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনায় শুধু সমস্যাই নয়, ইতিবাচক অগ্রগতিও হয়েছে। তার ভাষায়, “আমরা অনেক অগ্রগতি করেছি, এবং কোন শর্তে যুক্তরাষ্ট্র ছাড় দিতে পারে বা নমনীয় হতে পারে, সেটিও স্পষ্ট করেছি।”

    তিনি আরও জানান, এই আলোচনায় এমন বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি “ভালো চুক্তি” নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হবে।

    ভ্যান্স এই বৈঠককে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, “সম্ভবত ইরানের বর্তমান নেতৃত্বের ইতিহাসে এই প্রথমবার এত উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরকারের মধ্যে আলোচনা হলো,” যা তিনি একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক

    বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক

    বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক

    > রাজনীতি > বিএনপি তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি

    ছবি : সংগৃহীতত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম কেনা ও জমাদানের শেষ দিনেও নয়াপল্টন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। গত তিন দিনে এক হাজার ২০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে।

    গতকাল রোববার শেষ সময়সীমা থাকলেও এ সময়ে ৯ শতাধিক ফরম জমা পড়েছে। আজ সোমবারও জমা নেওয়ার কথা রয়েছে। নয়াপল্টনে বিএনপির দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

    সূত্রে জানা গেছে, গত শুক্র, শনি ও রোববার এক হাজার ২০০-এর বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ফরম পূরণ করে জমা দিয়েছেন অন্তত ৯ শতাধিক নারী নেত্রী। গতকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়ার কথা থাকলেও এদিন রাত ৯টা পর্যন্ত জমা নেন দায়িত্বে থাকা ব্যক্তিরা। নির্ধারিত সময় শেষ হলেও অনেকে মনোনয়ন ফরম জমা দেননি। তাই দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ সোমবারও মনোনয়ন ফরম জমা নেওয়ার কথা রয়েছে।

  • রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়া

    রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়া

    রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়া

    > জাতীয় রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়াসরদার আনিছ

    প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫: ০৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫: ১১

    জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। চরম অস্থিরতা বিরাজ করায় এরই মধ্যে বেড়ে গেছে বেশকিছু পণ্যের দাম । ব্রয়লার মুরগির দাম তেমন না বাড়লেও দেশি-সোনালি মুরগি অনেক বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির দাম আকাশচুম্বী, গত সপ্তাহের তুলনায় এখন আরো বেড়েছে। পহেলা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশছোঁয়া। আর এসব কিছুর পেছনে দায়ী করা হচ্ছে সরবরাহ সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির।

    কয়েকদিন আগেও যে মুলা বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা; গতকাল কারওয়ান বাজারে তা বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি। বর্তমানে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি। সোমবার বাজার ঘুরে দেখা গেছে, কাকরোল ১৪০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ১০০ থেকে ১৩০ টাকা, সজিনা ১২০ থেকে ১৪০ টাকা, পটোল ৮০ থেকে ১০০ টাকা, সিম ৮০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা, সিম ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, গাঁজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আলুর দামও বাড়তি, ২০ টাকার আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। এক আঁটি শাকের দাম ৩০ থেকে ৫০ টাকা। লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে কমেছে কাঁচা মরিচের দাম। তবে এলাকা ভেদে বিভিন্ন বাজারে ও পাড়া-মহল্লার দোকানে আরো বেশি দামে বিক্রি হচ্ছে।

  • ইরান যুদ্ধের কভারেজে মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ

    ইরান যুদ্ধের কভারেজে মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ

    ইরান যুদ্ধের কভারেজে মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ

    > বিশ্ব > আমেরিকা ইরান যুদ্ধের কভারেজে মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভআমার দেশ অনলাইন

    ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী হিসেবে অভিহিত করেছেন।

    ট্রাম্প লিখেছেন, “যারা এখনও এই ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস পড়েন এবং ইরান সামরিক ও অন্যান্য দিক থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া সত্ত্বেও, আপনারা হয়তো ভাববেন যে ইরান আসলে জিতছে অথবা অন্ততপক্ষে বেশ ভালো করছে।”

    তিনি আরও বলেন, “কিন্তু এটা সত্যি নয়, এবং নিউ ইয়র্ক টাইমস জানে যে এটা ভুয়া খবর! এই দুর্নীতিগ্রস্ত গণমাধ্যমটি আমার, আমার সমর্থকদের এবং আমাদের দেশের বিরুদ্ধে তাদের মিথ্যাচার ও জঘন্য কর্মকাণ্ডের জন্য কবে ক্ষমা চাইবে!” “তাদের কি কোনো লজ্জা নেই? তাদের কি কোনো শালীনতাবোধ নেই?”

  • ট্রাম্পের অবরোধ কৌশল ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ রিয়েল এস্টেট ধাঁচের আলোচনা’

    ট্রাম্পের অবরোধ কৌশল ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ রিয়েল এস্টেট ধাঁচের আলোচনা’

    ট্রাম্পের অবরোধ কৌশল ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ রিয়েল এস্টেট ধাঁচের আলোচনা’

    > বিশ্ব > আমেরিকা ট্রাম্পের অবরোধ কৌশল ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ রিয়েল এস্টেট ধাঁচের আলোচনা’আমার দেশ অনলাইন

    যুক্তরাষ্ট্রের সাবেক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক ফাইফেল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধ কৌশলটি মূলত একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ, রিয়েল এস্টেট ধাঁচের আলোচনা পদ্ধতি।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পাকিস্তানে সম্প্রতি অনুষ্ঠিত ২১ ঘণ্টার বৈঠকটি ছিল একটি নতুন আলোচনার সূচনা, যেখানে উভয় পক্ষ একে অপরের অবস্থান বোঝার চেষ্টা করেছে।

    ফাইফেলের ভাষায়, “এটি ছিল একটি চাপ পরীক্ষা এবং নতুন করে শুরু করার প্রচেষ্টা।” তিনি বলেন, বর্তমান অবরোধ কৌশল শুধু জাহাজ আটকের সংখ্যার ওপর নির্ভর করে মূল্যায়ন করা হচ্ছে না; বরং বৈশ্বিক বাজার কত দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে।

    তিনি আরও সতর্ক করে বলেন, “যে মুহূর্তে ট্রাম্প বলবেন ‘কোনো জাহাজ চলবে না’, তখন সেটির অর্থ দাঁড়ায় প্রতিটি জাহাজের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা।” তার মতে, একটি জাহাজ আটকাতে ব্যর্থ হলেও পুরো কৌশল ভেস্তে যেতে পারে, যা এই নীতির ঝুঁকিকে অনেক বাড়িয়ে দেয়।